/home/dewanitc/khosruchowdhury.dewanit.com/wp-content/mu-plugins About – মোঃ খসরু চৌধুরী

মোঃ খসরু চৌধুরী

মোঃ খসরু চৌধুরী

RIGHT LEADER AT RIGHT TIME FOR
THE RIGHT REASON.

স্মার্ট ঢাকা-১৮ গড়তে চান? তাহলে আমাদের সাথেই থাকুন ।

ঢাকা-১৮ আসনের জনতা, তৈরি হোন, আমরাই হাল ধরছি এক স্মার্ট বাংলাদেশের, সাথে আছেন আপনাদের সবার প্রিয় মোঃ খসরু চৌধুরী। শুরু করছেন স্মার্ট ঢাকা গড়ার যাত্রা। আপনাদের দোয়া নিয়ে সংসদীয় একজন সদস্য হিসেবে গড়বেন প্রযুক্তি নির্ভর উন্নত স্মার্ট ঢাকা-১৮। ঢাকা-১৮ আসনের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এমপি খসরু চৌধুরী ।

পারিবারিক পরিচিতি

পিতা : বীরমুক্তিযোদ্ধা মৃতঃ আলহাজ্ব আবু হোসেন চৌধুরী (খোকা চৌধুরী) সাবেক বন বিভাগের রেঞ্জার, মাদারীপুর হরিদাসদী মহেন্দ্রদী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মুক্তিযুদ্ধের সংগঠক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা।

স্ত্রী : মাহফুজা আক্তার চৌধুরী নিপা, ভাইস চেয়ারম্যান, কে, সি মডেল স্কুল এন্ড কলেজ। মোঃ রেজাউল করিম চৌধুরী শাহিন ।

ভাই : চেয়ারম্যান, রাজৈর উপজেলা পরিষদ, মাদারীপুর। (বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত)
সিনিয়র যুগ্ম-আহবায়ক, মাদারীপুর জেলা কৃষকলীগ। সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা। সাবেক যুবলীগ নেতা মাদারীপুর জেলা।

রাজনৈতিক কর্মকান্ড

শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ। পারিবারিক ও বংশগত ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে লালিত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে শিশু কাল থেকেই আওয়ামীলীগ, বঙ্গবন্ধু ও নৌকার স্লোগান শুনে এবং স্লোগান দিয়ে বড় হয়েছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আর নৌকা মার্কায় ভোটদিন স্লোগান দিয়েই রাজনীতির শুরু। ছাত্র জীবনে শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যায়নকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগ শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার কমিটির একজন সদস্য হিসেবে আনুষ্ঠানিক রাজনীতিতে হাতেখড়ি। সেই থেকে এখনো একই আদর্শ লালন ও ধারণ করে চলছি এবং জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এর গর্বিত একজন একনিষ্ঠ কর্মী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং দক্ষিখান থানা আওয়ামী লীগ এর গর্বিত একজন পৃষ্ঠপোষক হিসেবে সকলের নিকট খসরু ভাই নামে পরিচত।

৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন

জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নিবেদিত কর্মী হিসেবে ৯০/৯১ সনে ঢাকা সোহরাওয়াদী কলেজ শাখার সদস্য (আহ্বায়ক কমিটি) হিসেবে দায়িত্ব পালন অবস্থায় ৯০ এর স্বৈরাচারী বিরোধী ছাত্র গন-আন্দোলন বলিষ্ঠ ভূমিকা রাখি।

২০০৫ এর তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন বিরোধী আন্দোলন

জামায়াত বিএনপি সরকারের মনোনীত দলীয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিচারপতি কেএম হাসান এবং প্রধান নির্বাচিত কমিশনার বিচারপতি আব্দুল আজিজ বিরোধী আন্দোলনে সকল সভা সমাবেশ মিটিং মিছিল সফল করতে বিভিন্নভাবে সহযোগিতা করি।

Scroll to Top