ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ আতিকুল ইসলাম ও ঢাকা -১৮ আসনের মাননীয় এমপি মহোদয় জনাব মোঃ খসরু চৌধুরীর নেতৃত্বে উত্তরা ৫০নং ওয়ার্ড ভিজিট করেন, সেই ওয়ার্ডের একটি রাস্তা ২০ ফিট হওয়ার কথা কিন্তু দেখা যায় যে ১০-১২ ফিট করে আছে এবং কোনো কোনো যায়গায় ১৫ ফিট। ঐ রাস্তাটি ২০ ফিট করতে হবে কিন্তু জনগন রাস্তাটি ভাংতেছেনা, সেইক্ষেত্রে ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর ডি এম শামিম সাহেবও উপস্থিত ছিলেন, এসে বিষয়টি পর্যবেক্ষন করেছেন এবং মাননীয় মেয়র ও এমপি মহোদয় ডিসিশন দিয়েছেন এই রাস্তাটি আগামী ৪ দিনের ভিতরে ভেঙ্গে কার্পেটিং করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। এবং পুরো রাস্তাটি তারা ভিজিট করে দেখেছেন।



